তুফানের জন্য গর্বিত এলাকাবাসী

স্টারবাংলা ডেস্ক, পশ্চিম বাংলা : বাঁকুড়ার মুকুটে আরও এক নয়া পালক সংযুক্ত হল। এই জেলার মুখ উজ্জ্বল করল ১৩ বছরের কিশোর। এই বয়সে এক দৃষ্টান্তর স্থাপন করল বাঁকুড়ার তুফান ঘোষ। বাড়ি আসতেই কিশোরকে পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা, ফুলের মালা পরিয়ে সম্মাননা ও তাকে মিষ্টি মুখও করান হয়। কী এমন করল এই ১৩ বছরের কিশোর? তুফান ঘোষের কাজে গর্বে বুক ফুলে উঠল রাজমিস্ত্রি বাবা ও তার পরিবারের।
বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের শিহর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটপুর গ্রামের সন্তান ১৩ বছর বয়সী তুফান ঘোষ আজ জেলার গর্ব। বাবা রাজমিস্ত্রির কাজ করে ছেলেকে ন্যাশনাল খেলতে পুরোপুরি সহযোগিতা করেছেন। এই তুফান ঘোষ মাত্র তিন বছর বয়স থেকে জিমন্যাস্টিক জগতে পা রাখে। শুরুটা হয়েছিল জয়রামবাটী কোতুলপুর বিবেকানন্দ যোগাস্রম থেকে, যেখানে তার প্রথম শিক্ষক ছিলেন রাখহরি ঘোষ, সৌভিক রায় ও রিম্পা মন্ডল।বাঁকুড়ার এই তুফান ঘোষ তার দক্ষতা বাড়ানোর জন্য পরে উত্তরপাড়া জিমনাসিয়ামে প্রশিক্ষণ নিতে শুরু করে। কোচ মনোজ নস্কর ও অর্ক দীপ্ত মাখালের তত্ত্বাবধানে। তাদের পরামর্শ ও আশীর্বাদে তুফান অংশ নেয় অ্যাক্রোবেটিক ট্রাম্পোলাইন অ্যান্ড ট্রাম্বলিং জিমন্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ, যা অনুষ্ঠিত হয়েছিল মহারানা প্রতাপ স্পোর্টস কলেজ, রায়পুর, দেরাদুন উত্তরাখণ্ডে। সেখানে সে সাব জুনিয়র গ্রুপে ট্রাম্বলিং ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে এবং জিতে আনে সিলভার মেডেল।

তরুণদের মিনিবার ফুটবল টুর্নামেন্ট

স্টার বাংলা ডেস্ক, ঢাকা : ১৭ ই ফেব্রুয়ারী ঢাকা, উত্তরার সোনারখোলা ইয়াং টাইগার্স ক্লাবের উদ্যোগে কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা জনাব আক্তার হোসেন, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল নেতা জনাব আনোয়ার হোসেন, জাসাস নেতা জনাব রাশেদুল ইসলাম প্রমুহ। প্রধান অতিথির বক্ত্যবে জনাব আক্তার হোসেন বলেন, “খেলাধুলা ও শিল্প সংস্কৃতির মাধ্যমে তরুনরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে এটাই আমাদের প্রত্যাশা”। বিশেষ অতিথির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন বলেন, ” মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান, যেকোনো উপায়ে তরুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হবে”। উল্লেখ্য তরুন প্রজন্মের মধ্যে সম্প্রীতি , ভ্রাতৃত্ব ও মানবিকতা স্থাপনের লক্ষ্যে এই প্রীতি মেচের আয়োজন করা হয়। খেলাটি সোনারখোলা স্পোর্টিং ক্লাব ও সোনারখোলা ইয়াং টাইগার্স ক্লাবের মধ্যে অনুসঠিত হয়। খেলাশেষে প্রধান অতিথী বিজয়িদের মাঝে পুসস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *