সানি উকা: ভারতের আসাম রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বা অভিন্ন দেওয়ানি আইন চালু হতে যাচ্ছে। গত বুধবার রাজ্যটির নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পরে প্রথম বৈঠকে ইউসিসি নিয়ে প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটি বিল আকারে ২৬ মে রাজ্যের বিধানসভায় পাস হবে বলে জানানো হয়েছে। .

ভারতের আরও কিছু রাজ্য ইউসিসি পাসের পথে এগিয়ে গেছে। মুসলিম নেতারা অভিন্ন দেওয়ানি আইন নিয়ে নানা সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আসামের পাশের রাজ্য পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রথমবার জিতে সরকার গঠন করেছে বিজেপি। নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গ বিজেপি ইউসিসি বাস্তাবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। তাই ভবিষ্যতে সেখানেও ইউনিফর্ম সিভিল কোড চালু হবে বলে ধারণা করা হচ্ছে।

আসামের মন্ত্রিসভায় প্রস্তাবটি পাস হওয়ার পরে রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গতকাল শুক্রবার বলেন, প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি সব নাগরিকের জন্য, বিশেষত নারী ও শিশুদের জন্য, আইনের সমান অধিকার নিশ্চিত করবে। তবে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব রীতিনীতি ও ঐতিহ্য রক্ষার স্বার্থে তাঁদের এই বিধির আওতার বাইরে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *